ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এমপি হামিদুর রহমান পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল পুনরুদ্ধারে যেসব আইনি জটিলতা বিদ্যমান, তা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধানে এবং পুরোনো ঐতিহ্য পুনরুদ্ধারে একটি টেকসই উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, সংসদ সদস্য জনাব হামিদুর রহমান এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী, যা জবি পরিবারের জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করা যায়। উপাচার্য আরও উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি দূর করা এখন সময়ের দাবি। জাতীয় সংসদের মাধ্যমে এই আইন সংশোধন সম্ভব এবং এক্ষেত্রে সংসদ সদস্যের বলিষ্ঠ ভূমিকা প্রক্রিয়াটিকে সফল করতে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। শিক্ষক সমিতি প্রশাসনের সহযোগী হিসেবে আগামীতে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে বিদ্যমান আইনি জটিলতা সমাধান করে বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং বর্তমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয় অতীতের তুলনায় আরও বেশি উন্নয়ন ও সুযোগ-সুবিধা ভোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের স্বাগত বক্তব্য এবং অধ্যাপক ড. নাছির আহমাদের সঞ্চালনায় ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

অনুষ্ঠানে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, জকসু প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

আপডেট সময় : ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬