বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে ফের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দফতর থেকে জারি করা এক আদেশে ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারিও উচ্চ পদে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, যা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে ধারাবাহিক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই আদেশে বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদে আনা হয়েছে। বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ৬৬ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর উচ্চ পদে আরও ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। সেই রদবদলে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
রিপোর্টারের নাম 
























