ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস কদমতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস ভেঙেচুরে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে ২০ জন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

আপডেট সময় : ০৩:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫