ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নেইমারের ক্যারিয়ারে শঙ্কার মেঘ: ডিসেম্বরেই বুটজোড়া তুলে রাখতে পারেন তারকা ফুটবলার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বারবার চোটে আক্রান্ত হয়ে ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। মাঠের খেলায় প্রতিপক্ষের চেয়েও এখন তার বড় শত্রু যেন ইনজুরি। এই অদম্য লড়াইয়ের এক পর্যায়ে এসে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন তিনি, যা হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই।

সাম্প্রতিক সময়ে চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই তিনি গুরুতর ইনজুরিতে ভুগছিলেন। গত ডিসেম্বরে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত সপ্তাহেই তিনি বাল্যকালের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফেরেন, যেখানে চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি রয়েছে। কিন্তু একের পর এক চোটের হানায় নেইমার তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে নেইমার বলেন, “এখন থেকে কী হবে, আমি জানি না। আগামী বছর নিয়েও কিছু বলতে পারছি না। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি।”

নেইমারের এই কথায় স্পষ্ট যে, আগামী বছর কী ঘটবে তা অনেক দূরের বিষয়, চলতি বছরের বাকি সময়টায় তিনি মাঠে থাকতে পারবেন কিনা, সে বিষয়েও তিনি নিশ্চিত নন। এমনকি ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে তার খেলা নিয়েও বেশ খানিকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও নেইমার চান, এই বিশ্বকাপই যেন তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক আসর হয়। আর সে লক্ষ্যেই তিনি জন্মভূমি ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে চান যত দ্রুত সম্ভব, ফিটনেস ফিরে পেতে চান। তবে ইনজুরির কারণে গত দুই বছরের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের হয়ে নিয়মিত মাঠে নামতে পারেননি। ব্রাজিলের হয়ে নেইমার সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে।

সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে চলতি বছর শেষে। এই চুক্তির মেয়াদ শেষ হলে তিনি অবসর নিতে পারেন। তবে অবসর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নেইমার। তিনি জানিয়েছেন, তার মন যা বলবে, সেটাই করবেন। নেইমারের ভাষায়, “দেখা যাক, আমার মন কী সিদ্ধান্ত নেয়। বছরের শেষ দিকে আমার মন যা বলবে, সেটির ওপরই সব নির্ভর করবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

নেইমারের ক্যারিয়ারে শঙ্কার মেঘ: ডিসেম্বরেই বুটজোড়া তুলে রাখতে পারেন তারকা ফুটবলার

আপডেট সময় : ০৬:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬