ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তান সিরিজ সামনে রেখে বিসিএলে ক্রিকেটারদের প্রস্তুতি পর্ব শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। রাজশাহী ও বগুড়ার দুই ভেন্যুতে এই চারদিনের ম্যাচ দিয়েই লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের ব্যাট-বলের প্রস্তুতি শুরু করেছেন। বিশ্বকাপের বাইরে থাকার পর এটিই তাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দে ফেরার প্রথম বড় মঞ্চ।

দীর্ঘ ছুটিতে থাকা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরাও বিসিএলকে ঘিরে ফিরে এসেছেন বাংলাদেশে। হেড কোচ ফিল সিমন্স, বোলিং কোচ শন টেইট এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ইতোমধ্যেই নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্স তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী, বিসিএলের চার দলের কোচিং প্যানেলে দেশি স্টাফরা থাকলেও জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের পরামর্শ দেবেন। এজন্য দুই ভেন্যুতে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। রাজশাহীতে হেড কোচ ফিল সিমন্স ও শন টেইট ক্রিকেটারদের পারফরম্যান্স দেখবেন। অন্যদিকে, বগুড়ায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। নির্বাচক হাসিবুল হোসেন শান্তও মাঠে উপস্থিত থাকবেন ক্রিকেটারদের সার্বিক অবস্থা যাচাই করতে।

সোমবার থেকে শুরু হওয়া বিসিএলের প্রথম রাউন্ডে রাজশাহীতে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। একই দিনে বগুড়ায় পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। দিনের আলোয় শুরু হওয়া গ্রুপপর্বের সবগুলো ম্যাচই সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে রক্তাক্ত ৪৮ ঘণ্টা: সন্ত্রাসী হামলায় পুলিশসহ অন্তত ২০ জন নিহত

পাকিস্তান সিরিজ সামনে রেখে বিসিএলে ক্রিকেটারদের প্রস্তুতি পর্ব শুরু

আপডেট সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬