নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত করা সোবহানা মোস্তারি এবার পেয়েছেন মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন। তার ধারাবাহিক ও নজরকাড়া পারফরম্যান্স তাকে এই সম্মানজনক লড়াইয়ে যুক্ত করেছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আরও দুই বিদেশি ক্রিকেটার।
আবুধাবিতে অনুষ্ঠিত বাছাইপর্বে সোবহানা মোস্তারি ৬ ম্যাচে ব্যাট হাতে ২২৯ রান সংগ্রহ করেন। এই সময়ে তার গড় ছিল ৪৫.৮০ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৫.৮৫, যা টুর্নামেন্টে তার বিধ্বংসী ফর্মের ইঙ্গিত দেয়। মোস্তারির এই অসাধারণ ব্যাটিং নৈপুণ্যই টাইগ্রেসদের বিশ্বকাপ মঞ্চে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখে। মাসসেরা ক্রিকেটারের এই পুরস্কারের জন্য মোস্তারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের টারা নোরিস।
এদিকে, ছেলেদের ক্রিকেটেও মাসসেরা হওয়ার দৌড়ে আছেন বেশ ক’জন তারকা ক্রিকেটার। এই তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ইংল্যান্ডের জো রুট এবং ভারতের সূর্যকুমার যাদব।
রিপোর্টারের নাম 

























