ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের মুখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সুশাসনের অভাব, দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে নিয়োগের মতো গুরুতর সমস্যাগুলোর কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ড. নজরুল ইসলাম খান। তিনি বলেন, “আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়েও বেশি সংখ্যক প্রতিষ্ঠান আজ ভেঙে পড়েছে।”

শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ এর বিজয়ী দলগুলোকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. নজরুল ইসলাম খান আরও বলেন, বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই কাজ করতে হবে। এই কঠিন বাস্তবতাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ডিবেট ফর ডেমোক্রেসি-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রতিযোগিতার চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে সক্রিয় হওয়ার চেষ্টা, সতর্ক প্রশাসন

সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের মুখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬