ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সুজা, পালন করলেন ওমরাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ব্রাজিলিয়ান নারী ফুটবলের পরিচিত মুখ এবং সৌদি ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জীবনের এই নতুন অধ্যায় শুরুর পর বর্তমানে তিনি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন এবং ওমরাহ পালন করেছেন। তার এই ধর্মান্তরের খবরটি ক্রীড়াঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সৌদি আরবের ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে তাদের নারী দলের অধিনায়কের এই বিশেষ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সুজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এরপরই তিনি মক্কায় গিয়ে ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আল নাসরের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলগুলোতে সুজার ওমরাহ পালনের কিছু আবেগঘন মুহূর্তের ভিডিও এবং ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে অত্যন্ত শান্ত ও নিবিষ্ট মনে প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় আল নাসর কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে এই পথে দৃঢ়তা দান করেন এবং তার হৃদয়কে প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেন।’

ক্যাথলিন সুজার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ফুটসালের মাধ্যমে। এরপর তিনি উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস এবং ইউসিএফ নাইটসের হয়ে কলেজ পর্যায়ে ফুটবল খেলেন। পেশাদার ক্যারিয়ারে তিনি ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের মতো নামী ক্লাবে খেলার পর ২০২৪ সালে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন।

আন্তর্জাতিক ফুটবলেও সুজার অর্জন বেশ ঈর্ষণীয়। ২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর তিনি দলের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘদিনের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার ব্যক্তিগত জীবনেও বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

ইসলামের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সুজা, পালন করলেন ওমরাহ

আপডেট সময় : ১০:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬