ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে নিয়মিত তদারকির ঘোষণা খাদ্য প্রতিমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খাদ্য ও কৃষি খাতে সিন্ডিকেটের মাধ্যমে সৃষ্ট কৃত্রিম সংকট মোকাবিলায় নিয়মিত বাজার তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, যথাযথ মনিটরিং বা তদারকি নিশ্চিত করা গেলে বাজার ব্যবস্থার বিদ্যমান সব সমস্যা সমাধান করা সম্ভব।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে একটি বিশেষ ‘মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বাজার তদারকির দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এটি তাদের কাজের শুরু মাত্র। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট রত্ন হুরুন নাহার রশীদের জীবনাবসান, শোকস্তব্ধ আমার দেশ পরিবার

বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে নিয়মিত তদারকির ঘোষণা খাদ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৯:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬