মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সাভারে ট্রাকচাপায় আর্মি আইবিএ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসান আলভী পুলক (২৪) সাভার আর্মি আইবিএর বিবিএ ১২তম ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। বৃহস্পতিবার প্রথম রমজানের ইফতার শেষে মোটরসাইকেলে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর পুলক সাভার সেনানী এলাকায় তার এক সেনা কর্মকর্তা আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে রউফ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কের ওপর পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত পুলকের বাবার নাম রফিকুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকায়। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সাভার সিএমএইচে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

সাভারে ট্রাকচাপায় আর্মি আইবিএ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬