ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রথম বিশ্বকাপ অধরা, হৃদয় ভাঙা কষ্ট ভোলা কঠিন ছিল: সাইফ হাসান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিল ক্রিকেটার সাইফ হাসানের। সেই স্বপ্ন পূরণ হয়নি। স্কোয়াডে ডাক পেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। এই অধরা স্বপ্ন পূরণের আক্ষেপ এবং হৃদয় ভাঙা কষ্ট ভোলা কঠিন ছিল বলে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে খেলার স্বপ্ন লালন করা সাইফ হাসান প্রথমবার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তার বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন অধরাই থেকে যায়। এই হতাশা ও কষ্ট থেকেই আজ নিজের ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

সেই পোস্টে সাইফ লেখেন, ‘আমার প্রথম বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভাঙা কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না। এটা ছিল জীবনের একটি স্বপ্ন, যার পেছনে ছিল অনেক পরিশ্রম ও ত্যাগ। আমি নিশ্চিত, আল্লাহ সবার জন্যই আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। কারণ, তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’

কঠিন এই সময়ে যারা তাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইফ। তিনি যোগ করেন, ‘সেখান থেকে নিজেকে সামলে নেওয়াটা আমার জন্য সহজ ছিল না। তবে সেই কঠিন সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে রক্তাক্ত ৪৮ ঘণ্টা: সন্ত্রাসী হামলায় পুলিশসহ অন্তত ২০ জন নিহত

প্রথম বিশ্বকাপ অধরা, হৃদয় ভাঙা কষ্ট ভোলা কঠিন ছিল: সাইফ হাসান

আপডেট সময় : ০৮:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬