মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: কৃষিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি খাতকে উন্নত করার ওপর জোর দিয়েছেন নবনিযুক্ত কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ। তিনি বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ কৃষিনির্ভর। এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করতে কৃষি খাতের উন্নতি অপরিহার্য। শুক্রবার সকালে কুমিল্লায় কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং জনগণের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি দাবি করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগই ছিল কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবে। মোহাম্মদ আমিন-উর-রশিদ আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ যে পেশার সঙ্গে যুক্ত, সেই পেশার উন্নতি সাধন করা অত্যন্ত জরুরি। এই ৭০ ভাগ মানুষ ভালো থাকলে সরকারও ভালো থাকবে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মন্ত্রী আমিন-উর-রশিদ। তিনি বলেন, যে খাতকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেই খাতেই আমাকে মন্ত্রী করা হয়েছে। এ সরকারের লক্ষ্য অর্জনে এবং দেশের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমস্যা সমাধানে সরকার সবসময় বদ্ধপরিকর।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে নতুন মন্ত্রী এই খাতকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মন্ত্রী।

জেলা প্রশাসক রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬