ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নবনির্বাচিত এমপি মাসুদের নেতৃত্বে বাউফলে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে ‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অভিযানের শুরুতে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজেই ঝাড়ু হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিনি কেবল একজন জনপ্রতিনিধি নন, জনগণের সেবক হিসেবে বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। ‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ তার নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি জানান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ থাকার পূর্বশর্ত। পুরো উপজেলাকে পরিচ্ছন্ন ও সবুজ বাউফল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নিরাপদ ও বাসযোগ্য বাউফল প্রতিষ্ঠায় যা যা করণীয়, তার সবকিছুই করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

নবনির্বাচিত এমপি মাসুদের নেতৃত্বে বাউফলে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় : ০৫:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬