ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সংসদীয় এলাকায় প্রথম জুমার নামাজে ডা. শফিকুর, মুসল্লিদের ভিড় ও উচ্ছ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় এলাকার পূর্ব কাজীপাড়ার মসজিদুর রহমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এটি ছিল তার নির্বাচনী এলাকায় প্রথম জুমার নামাজ। এই বিশেষ দিনে মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

নামাজের আগে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। নামাজ শেষে তিনি সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নিজেদের নির্বাচিত জনপ্রতিনিধিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। জামায়াত আমিরও উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

সংসদীয় এলাকায় প্রথম জুমার নামাজে ডা. শফিকুর, মুসল্লিদের ভিড় ও উচ্ছ্বাস

আপডেট সময় : ০৫:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬