ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

তানোরে তালাবদ্ধ আ.লীগ কার্যালয় খুলে ইফতার: গণঅভ্যুত্থান-পরবর্তী প্রকাশ্যে কর্মসূচিতে বিতর্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় খুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রমজানের প্রথম দিনে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী-এর নিজ ইউনিয়ন কলমায় এই ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে ছিলেন, সেখানে এমন প্রকাশ্যে কার্যালয় খুলে কর্মসূচি পালন স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

অভিযোগ অনুযায়ী, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইদুল আযহা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ, কলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি নাজিমুদ্দিন সরদার এবং কলমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। কার্যালয় খুলে ইফতার আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

এদিকে, একই উপজেলার মুন্ডুমালা বাজারেও ইফতারের আড়ালে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন বলে স্থানীয় মহলে অভিযোগ উঠেছে।

দরগাডাঙ্গা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয় খোলা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে দরগাডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার কর্মসূচি শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে মাসব্যাপী এ কার্যক্রম চলবে। তারা আরও বলেন, স্থানীয়দের অংশগ্রহণে ইফতার বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হবে।

এ বিষয়ে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

কলমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা সেকেন্দার আলী মন্তব্য করেন, “আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত। যদি কোনো রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে কার্যক্রম চালায়, তাহলে তা অবশ্যই তদন্তসাপেক্ষ এবং আইনগতভাবে দেখা দরকার।”

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তানোরে তালাবদ্ধ আ.লীগ কার্যালয় খুলে ইফতার: গণঅভ্যুত্থান-পরবর্তী প্রকাশ্যে কর্মসূচিতে বিতর্ক

আপডেট সময় : ০৪:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬