রাজধানীর ভাষানটেকের একটি এতিমখানায় অসহায় শিক্ষার্থীদের সঙ্গে পবিত্র রমজানের ইফতার করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (আজ) পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই আয়োজনে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে পুরো রমজান মাস জুড়ে কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার মোট ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ইফতার, রাতের খাবার এবং সেহরির ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় বিএনপি এই কার্যক্রম পরিচালনা করছে।
প্রতি বছর রমজানের শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের কেন্দ্রীয় নেতারা এতিম, ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করতেন। তবে, এ বছর পূর্বের মতো কোনো বড় পরিসরের ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
রিপোর্টারের নাম 

























