ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জমি জবরদখলের তথ্য সংগ্রহকালে শ্রীপুরে সাংবাদিকসহ ৩ জন আহত, মোবাইল-ক্যামেরা ছিনতাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ণপুর এলাকায় জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক ওয়ার্ড মেম্বারের ছেলে ও তার সহযোগীদের হামলায় দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে এবং তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ এবং তার সহযোগী আসাদুজ্জামান ও আতাউর রহমান। প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, জমি জবরদখল এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার খবর সংগ্রহ করতে তারা ঘটনাস্থলে গেলে অতর্কিত হামলার শিকার হন। হামলার সময় কয়েকজন সাংবাদিক তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

অভিযোগ রয়েছে, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ এবং তার ছেলে জাহিদসহ কয়েকজন ব্যক্তি এই হামলার নেতৃত্ব দেন। ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মো. মোজাহিদ “আমি সাংবাদিক” বলে চিৎকার করলেও হামলাকারীরা তাকে মারধর করতে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪৫ ধারার অধীনে স্থিতাবস্থা জারি থাকা একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে আব্দুর রউফ মেম্বার, তার ছেলে জাহিদ, আবুল কাশেম রেনু ও তার মেয়ে সানজিদার বিরুদ্ধে। জমি জবরদখল, বাড়ি ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মাহফুজা ও সোহান নামে দুই ব্যক্তি শ্রীপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: আলভী, তিথিসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

জমি জবরদখলের তথ্য সংগ্রহকালে শ্রীপুরে সাংবাদিকসহ ৩ জন আহত, মোবাইল-ক্যামেরা ছিনতাই

আপডেট সময় : ০৮:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬