মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফুলবাড়ীয়ায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইজিবাইকের ধাক্কায় মুবিন (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাদহ ইউনিয়নের আয়েশার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুবিন উপজেলার কালাদহ গ্রামের বড়িল পাড়া এলাকার হায়দার আলীর ছেলে। সে স্থানীয় একটি ক্বওমী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কেশরগঞ্জ-পাটিরা সড়কে বাইসাইকেল চালানো শিখছিল মুবিন। এসময় কেশরগঞ্জগামী একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকের চাকা শিশুটির মাথার ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুবিনকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

ফুলবাড়ীয়ায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬