ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ফেসবুকে বিকৃত ছবি, চারজনের বিরুদ্ধে ঢাবি শিক্ষক মোনামীর মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত ছবি, অশালীন মন্তব্য ও মানহানিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূঁইয়া মোনামী। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) তিনি এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর।

তিনি বলেন, ‘ঢাবি শিক্ষক মোনামী আমাদের কাছে একটি মামলা দিয়েছেন। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।’

মামলার এজাহার অনুযায়ী, প্রথম আসামি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে মোনামীর ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’। দ্বিতীয় আসামি লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ তার ব্যক্তিগত আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে মোনামীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তৃতীয় আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাসের একটি পোস্টের কমেন্টে তাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এবং চতুর্থ আসামি আশফাক হোসাইন ইভান নিজের ফেসবুক আইডি থেকে এডিট করা অশালীন ছবি পোস্ট করেন।

এজাহারে প্রত্যেকের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, অজ্ঞাতনামা অনেক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মোনামীর ছবি বারবার এডিট করে অশালীনভাবে পোস্ট করছে এবং মন্তব্য করছে। যার মাধ্যমে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

মোনামী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।’

তিনি আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

ফেসবুকে বিকৃত ছবি, চারজনের বিরুদ্ধে ঢাবি শিক্ষক মোনামীর মামলা

আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫