ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এটিএম মাছুম

জুলাই সনদকে রাষ্ট্র সংস্কারের দলিল আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন হবে জুলাই গণআন্দোলনের শহীদ, আহত, পঙ্গু ও অন্ধত্ববরণকারীসহ লাখ লাখ জুলাই যোদ্ধার সঙ্গে প্রতারণা। বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে একটি যেনতেন নির্বাচন দেশের ৫৪ বছরের সমস্যা সমাধানের পথ নয় বলেও দাবি করেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে দক্ষিণ বনশ্রী এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকার পক্ষপাতমূলক আচরণ করছে উল্লেখ করে এটিএম মাছুম বলেন, দীর্ঘ প্রতিক্ষিত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হতে হবে। তার আগে সরকারকে অবশ্যই সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।

দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব ও ক্ষমতার প্রয়োগ নিশ্চিত হয় না উল্লেখ করে তিনি বলেন, আনুপাতিক হারে (পিআর পদ্ধতি) নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত করে সংসদের উভয় কক্ষে জনগণের রায়ের শতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টেকসই নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।

উঠান বৈঠকে প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা ৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ। তিনি তার নির্বাচনি এলাকার নানান উন্নয়ন পরিকল্পণা ঘোষণা করেন। একইসঙ্গে এলাকাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার পাশাপাশি বেকার তরুণ-যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সামাজিক অপরাধ, পারিবারিক বিরোধ মেটাতে সামাজিক সচেতনতা, সামাজিক কাউন্সিল ও মোটিভেশনের মাধ্যমে অপরাধ প্রবণতা দূর করার পরিকল্পনার কথা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এটিএম মাছুম

আপডেট সময় : ০১:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫