ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অসুরের মুখে দাড়ি: কারা জড়িত, চলছে অনুসন্ধান – স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের শারদীয় দুর্গাপূজার সময় দেশের ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মূর্তির মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই ধর্মীয় নেতাদের জানানো হয়েছিল এবং তাঁদের সঙ্গে আলোচনা করে সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, প্রতিটি ঘটনায় জিডি হয়েছে এবং কারা এর পেছনে জড়িত, তার অনুসন্ধান চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও দাবি করেন, দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো এবং ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হয়েছিল। তাঁর মতে, এই চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ ছিল, যা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে।

তিনি আরও যোগ করেন, পার্শ্ববর্তী একটি দেশে প্রতিমা তৈরির সময় দেশের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে এবং এখানে অসুরের মুখে দাড়ি লাগানোর কাজের সঙ্গে তাদের যোগসূত্র দেখা যাচ্ছে। তবে গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি এবং দুর্গাপূজা কমিটির সহায়তায় সরকার এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যে ধর্ষণের অভিযোগ নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছিল, সেটির মেডিকেল প্রতিবেদনে কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাহাড়ি-বাঙালিদের সহযোগিতায় এই ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করা গেছে। এরই মধ্যে পার্বত্য জেলায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কিছু পূজামণ্ডপে এমন কাজ করে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছিল। কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও এতে ইন্ধন ছিল বলে তিনি জানান। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি এবং গতবারের মতোই এবারও শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।

এদিকে, বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কোরআন অবমাননার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়েও অনুসন্ধান চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে তাওসিফ সামি

অসুরের মুখে দাড়ি: কারা জড়িত, চলছে অনুসন্ধান – স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫