নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই সংসদ ভবনে দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























