ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আর্লিং হলান্ডের নৈপুণ্যে বোর্নমাউথকে হারিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

দারুণ ফর্মে থাকা আর্লিং হলান্ড আবারও নিজের জাত চেনালেন। রবিবার ইথিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এক ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ টেবিলের দুই ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

ম্যাচের ১৭ মিনিটেই হলান্ডের গোলে স্বাগতিক সিটি এগিয়ে যায়। তবে এর মাত্র আট মিনিট পর বোর্নমাউথের টাইলার অ্যাডামস গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু দ্বিতীয়ার্ধে সিটিকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি; ৩৩তম মিনিটে হলান্ড নিজের দ্বিতীয় গোলটি করে দলকে আবারও এগিয়ে দেন।

এই গোলের মাধ্যমে হলান্ড প্রিমিয়ার লিগের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন। তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চারটি ম্যাচে দুই বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন। এর আগে এই রেকর্ডটি কেবল লুইস সুয়ারেজ ও রবি ফাউলারের দখলে ছিল।

চলতি লিগে হলান্ড ১০ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি মাত্র ১৬টি ম্যাচ খেলে ২৬টি গোল করেছেন।

ম্যাচের ৬০তম মিনিটে সিটির মিডফিল্ডার নিকো ও’রাইলি দলের হয়ে তৃতীয় গোলটি করেন, যা ম্যানচেস্টার সিটির জয় পুরোপুরি নিশ্চিত করে ফেলে।

এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ছয়টি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে ১৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান পোক্ত করলো। ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, পরাজিত হলেও বোর্নমাউথ ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

আর্লিং হলান্ডের নৈপুণ্যে বোর্নমাউথকে হারিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি

আপডেট সময় : ০৬:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫