ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নির্বাচন ছিল সাজানো, মানুষের ভোট চুরি হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে কারা কত আসন পাবে, তা আগেই নির্ধারণ করা ছিল এবং জনগণের ভোট চুরি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছিল। সাভার থেকে ৯০ বছর বয়সী একজন বৃদ্ধা এবং একজন ক্যানসার রোগীও ভোট দিতে এসেছিলেন, কিন্তু তাদের সেই মূল্যবান ভোটগুলো চুরি করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়াটি প্রহসনমূলক ছিল এবং যারা এই ভোট চুরির সাথে জড়িত, তাদের অবশ্যই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

এনসিপি’র এই নেতা জানান, তাদের দল কয়েকটি আসনে বিজয়ী হয়েছে, যার সিংহভাগই প্রবাসীদের ভোটে সম্ভব হয়েছে। প্রবাসীরা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ প্রতীকে এবং তাদের ১১ দলীয় জোটে ভোট দিয়েছেন। তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিপদের দিনে প্রবাসীরা সবসময় এগিয়ে এসেছেন, এমনকি গণঅভ্যুত্থানেও তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাদের এই ঋণ কোনো কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন নতুন করে ‘কুসুম কুসুম প্রেম’ দেখা যাচ্ছে, যেখানে বিরোধী দলের বাসায় যাওয়া-আসা চলছে। কিন্তু জনগণের কাছে যাওয়ার আগে এই ধরনের সমঝোতা জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়েও কঠোর সমালোচনা করেন। পাটওয়ারী বলেন, যারা এই নির্বাচন পরিচালনা করেছেন, তারা অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজকে সংসদে ঢুকিয়েছেন। তিনি সরকারকে সতর্ক করে বলেন, এই ধরনের ব্যক্তিদের কোনো মন্ত্রণালয়ে স্থান দেওয়া উচিত নয়। যা ঘটেছে, তাতেই সীমাবদ্ধ থাকা উচিত, আরও ‘সিনাচুরি’ করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরও যোগ করেন, বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ আবাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছে।

রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঘোষণা করেন, পুরো রমজান মাসজুড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে পুলিশের চিরুনি অভিযান

নির্বাচন ছিল সাজানো, মানুষের ভোট চুরি হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬