ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর শপথের প্রাক্কালে তারেক রহমানকে যুবদলের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণের প্রাক্কালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যুবদলের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

যুবদল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারেক রহমানের এই ঐতিহাসিক যাত্রায় শুভকামনা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে যুবদল নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্ব দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা দৃঢ়ভাবে প্রত্যাশা ব্যক্ত করেন যে, তার দিকনির্দেশনা জাতিকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে।

এ সময় যুবদল নেতারা মহান আল্লাহর কাছে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার পথচলা কামনা করেন। মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

প্রধানমন্ত্রীর শপথের প্রাক্কালে তারেক রহমানকে যুবদলের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬