ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাইজিং স্টার্স এশিয়া কাপ: থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে টাইগ্রেসরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপে স্বাগতিকদের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। আজ ব্যাংককে থাইল্যান্ডকে ৩ উইকেটে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাংককের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ওপেনার নানথান চানথামের ২৪ এবং নান্নাপাত কনকারোয়েনকাইয়ের ৩৪ রানের ওপর ভর করে এই সংগ্রহ পায় স্বাগতিকরা। এছাড়া অননিচা কামচমফু ১০ বলে ১৭ ও ফাননিতা মায়া আট বলে ১২ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট শিকার করে থাইদের বড় স্কোর গড়া থেকে রুখে দেন।

জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ওপেনার শামীমা সুলতানা। তিনি ২৯ বলে ২৬ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তার বিদায়ের পর আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দল।

এমন পরিস্থিতিতে হাল ধরেন লতা মণ্ডল। ৪০ বলে ৩০ রানের মূল্যবান ইনিংস খেলে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। তবে শেষদিকে ফারজানা ইয়াসমিনের ১৫ বলে ২৩ রানের আক্রমণাত্মক ক্যামিও ইনিংসটিই জয়ের পথ প্রশস্ত করে দেয়। শেষ পর্যন্ত এক বল হাতে রেখেই ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশ ‘এ’ দলের। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। তাদের লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া, পেল ৩৫ রুশ সেনার দেহ

রাইজিং স্টার্স এশিয়া কাপ: থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে টাইগ্রেসরা

আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬