ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জুলাই সনদে সই করলো এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে সই করেন।  

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।” 

তিনি বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন‍্য প্রতি মুহূর্তে  সচেতন থাকতে হবে।” 

তিনি আরও বলেন, “আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সামনের দিনগুলোতে সবার শুভ হোক।”  

জুলাই সিনদে স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দল জুলাই সিনদে স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দল

নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করবো।” 

তিনি বলেন, “জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।” 

এনসিপির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন— মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

জুলাই সনদে সই করলো এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬