ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইতালিকে বিদায় করে সুপার এইটে ইংল্যান্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আরেক দফা তুমুল প্রতিরোধের মুখে পড়েছিল ইংল্যান্ড। যদিও সেটি বাধা হতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ইতালিকে ২৪ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে তারা।এই হারে বিদায় নিশ্চিত হয়েছে ইতালির। 

ইংল্যান্ড ৭ উইকেটে ২০২ রান তোলার পর ইতালি এমন লড়াই উপহার দিচ্ছিল, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। সেটা হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো ইংলিশদের। ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ইতালিকে স্বপ্ন দেখাচ্ছিলেন বেন মানেন্তি। ঝড়ো ব্যাটিংয়ে ২৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে ব্যবধান কমিয়ে এনেছিলেন তিনি। সঙ্গে অবদান রাখছিলেন মস্কা। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৯২ রান যোগ করেন তারা। মানেন্তিকে থামিয়ে সেই আগ্রাসনের ইতি ঘটান উইল জ্যাকস। দলকে কিছুদূর এগিয়ে ৩৪ বলে ৪৩ রানে ফেরেন জাস্টিন মস্কাও। তারপরও ৩১ বছর বয়সী গ্রান্ট স্টুয়ার্ট ২৫ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে লড়াই জমিয়ে রেখেছিলেন। 

শেষ ১২ বলে ইতালির প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু স্যাম কারানের বলে শেষ পর্যন্ত থামেন স্টুয়ার্ট। শেষ ওভারে ২৫ রান দরকার ছিল ইতালির, হাতে ছিল দুই উইকেট। জেমি ওভারটন ইনিংস গুটিয়ে দিলে ১৭৮ রানে থেমেছে ইতালির ইনিংস।। ১৮ রানে তিনটি উইকেট নেন ওভারটন। ২২ রানে তিনটি নেন স্যাম কারানও। দুটি নিয়েছেন জোফরা আর্চার।

এর আগে টস জিতে টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়লেও ব্যাট হাতে খুব একটা আত্মবিশ্বাসী দেখায়নি ইংল্যান্ডকে। একসময় তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৫ রান। সেখান থেকে সাত নম্বরে নেমে উইল জ্যাকস ২১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৫৩ রান করে ইনিংসটাকে দুইশ অতিক্রম করিয়েছেন। এটি ছিল তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের দ্রুততম। এটিই ছিল এদিন ইংল্যান্ডের কোনও ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। তাই ম্যাচসেরাও তিনি। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ইতালিকে বিদায় করে সুপার এইটে ইংল্যান্ড

আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬