ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মাঠে ফিরেই রোনালদোর গোল, আল ফাতেহকে হারিয়ে জয়ে ফিরল আল নাসর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অভিমান আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ফের সবুজ গালিচায় ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু ফিরলেনই না, অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গোলও করলেন এই পর্তুগিজ মহাতারকা। সিআর সেভেনের প্রত্যাবর্তনের রাতে আল ফাতেহকে ২-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে আল নাসর।

ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে দেখা গেছে রোনালদোকে। প্রথমার্ধের ১৮ মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। এটি চলতি মৌসুমে লিগে তার ১৮তম গোল। রোনালদোর গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আল নাসর। ম্যাচের ৭৮ মিনিটে আল ইয়াহিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হলে সহজ জয় নিশ্চিত হয় ক্লাবটির। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি আরও সুসংহত করল তারা।

মাঠের বাইরের কিছু অভ্যন্তরীণ জটিলতায় আল নাসরের হয়ে গত দুটি ম্যাচে মাঠে নামেননি রোনালদো। মূলত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি ছিল তার। গুঞ্জন ছিল, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের তুলনায় আল নাসরের প্রতি বিনিয়োগ ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। নেইমার কিংবা বেনজেমাদের মতো তারকাদের দলে ভেড়াতে পিআইএফ যতটা তৎপর ছিল, আল নাসরের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছিল না বলে ক্ষোভ ছিল রোনালদোর। এছাড়া ক্লাবের প্রশাসনিক স্বায়ত্তশাসন নিয়েও তার কিছু আপত্তি ছিল।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শেষ পর্যন্ত রোনালদোর দাবিগুলো আমলে নিয়েছে সৌদি লিগ কর্তৃপক্ষ। ক্লাবের বকেয়া পাওনা পরিশোধ এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা পাওয়ায় ধর্মঘট ভেঙে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি।

দীর্ঘ বিরতির পর জয় দিয়ে ফেরাটা দারুণভাবে উপভোগ করছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘আরও একটি ধাপ সামনে এগিয়ে গেলাম, চলো এভাবেই এগিয়ে চলি।’ সরাসরি কোনো বিতর্কে না জড়ালেও মাঠের পারফরম্যান্স দিয়েই যেন সব সমালোচনার জবাব দিলেন এই ফুটবল কিংবদন্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মাঠে ফিরেই রোনালদোর গোল, আল ফাতেহকে হারিয়ে জয়ে ফিরল আল নাসর

আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬