ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রশিদের মাইলফলকের দিন আফগানদের জয়, সুপার এইটে প্রোটিয়ারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাইলফলক ছুঁয়েছেন রশিদ খান। প্রথম বোলার হিসেবে ৭০০ টি-টোয়েন্টি উইকেট শিকারের নজির গড়েছেন তিনি। তার অনন্য কীর্তির দিনে আফগানিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে। আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে। তবে আফগানদের এই জয়ে ডি গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। 

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে আফগান দল। ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর ফেলেছে। 

টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত। বড় স্কোরের ভিত গড়েন শোয়েব খান ও আলিশান শরাফু। ৪৮ বলে ৬৮ রান করেন শোয়েব, শরফু করেন ৩১ বলে ৪০। শোয়েবের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। শরাফু চার মারেন ৩টি, ছয় ২টি। 

ম্যাচে চার ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নেন রশিদ। তবে বল হাতে সেরা ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। চার ওভারে ১৫ রানে ৪ উইকেট নেন তিনি। ৩১ রানে দুটি নেন মুজিব উর রহমান। 

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শূন্য রানে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। তবে ইব্রাহিম জাদরান ৪১ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। আমিরাতের পক্ষে মোহাম্মদ আরফান ৩০ রানে ২ উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বল হাতে নৈপুণ্যের পর ব্যাটে ২১ বলে অপরাজিত ৪০ রান করেন ওমরজাই। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়। তাছাড়া দারউইশ রাসুলিও ২৩ বলে ৩৩ রানের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

এই জয়ে ‘ডি’ গ্রুপে প্রথম পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। তবে সুপার এইটে উঠতে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি নেট রানরেটে তাদের ছাড়িয়ে যেতে হবে। অন্যদিকে আমিরাতেরও দুই পয়েন্ট। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবং নেট রানরেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে পেছনে ফেলতে পারলেই কেবল সুপার এইটের আশা টিকিয়ে রাখতে পারবে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রশিদের মাইলফলকের দিন আফগানদের জয়, সুপার এইটে প্রোটিয়ারা

আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬