ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

২৯ গোল করে আরও বড় স্বপ্ন আলপির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স ছিল আলপি আক্তারের। ছিলৈন সর্বোচ্চ গোলদাতা। এরপর সদ্য শেষ হওয়া নারী ফুটবল লিগেও ছিলেন অনবদ্য। ১০ ম্যাচে ২৯  গোল করে সবাইকে চমকে দিয়েছেন। আর একাধিক হ্যাট্রটিক তো আছেই। এমন পারফরম্যান্সের পর যতদূর জানা গেছে, পিটার বাটলারের এশিয়ান কাপের দলে জায়গা করে নিয়ে দুই দিন ধরে অনুশীলনও করছেন পঞ্চগড়ের ফুটবল কন্যা। আলপির স্বপ্ন এখন আরও বড়।

নারী ফুটবল লিগে অভিজ্ঞ তহুরা-শামসুন্নাহারদের ছাড়িয়ে আলপি সর্বোচ্চ গোলদাতা হবেন- তা ভাবনায় ছিল না। আলপি নিজেই বললেন, ‘শুরু থেকে ভাবি নাই যে সর্বোচ্চ গোলদাতা হতে পারবো। তবে আস্তে আস্তে ম্যাচগুলা খেলেছি যখন, আমার টিমমেটরা বুঝতে পেরেছে  ওকে(আমাকে) দিয়ে স্কোর করালে  সবার উপরে থাকতে পারবো। তাদের সাহায্যেই লিগ শেষে আমি টপ স্কোরার হয়েছি।’

বাটলার অনুশীলন শুরু করলেও দল ঘোষণা করেননি। কাদের নিয়ে অনুশীলন করাচ্ছেন সেটাও বাফুফে অজানা কারণে আনুষ্ঠানিক ভাবে জানায়নি। এ নিয়ে ঢাকঢাকগুড়গুড় চলছেই। নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও সদুত্তর দিতে পারছেন না! তবে আলপি জাতীয় দলের হয়ে অনুশীলন করছেন। জানালেন, ‘আলহামদুলিল্লাহ। ভালো লাগছে।’

বিশ্ব ফুটবলে মেসি আর স্হানীয়দের মধ্যে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা তার প্রিয় ফুটবলার। আলপি আক্তার বললেন, ‘সাবিনা আপু, ঋতু আপু—তাদের খেলা অনেক ভালো লাগে। মেসির খেলা আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে। সামনে আমি আরও ভালো করতে চাই  দেশের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য। সবার জন্য আরও ভালো জায়গায় যেতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

২৯ গোল করে আরও বড় স্বপ্ন আলপির

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬