ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই সম্মেলনে নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে তাঁর দলের অবস্থান তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর শনিবার অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। তবে, দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) মামলা সংক্রান্ত জটিলতার কারণে ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন লাভ করেছে। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।
রিপোর্টারের নাম 
























