ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নতুন অঙ্গীকারে গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের পথে এগোবে বিএনপি জোট: জোনায়েদ সাকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশব্যাপী যুগপৎ আন্দোলনের শরিকদের এই নির্বাচনে জয়লাভ জুলাই জাতীয় সনদের অঙ্গীকার পূরণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

জোনায়েদ সাকি বলেন, এই বিজয় জনগণের পক্ষ থেকে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এর কার্যকর ভূমিকার মাধ্যমে আগামী সংসদ এই গুরুদায়িত্ব পালনে সচেষ্ট হবে।

তিনি বাঞ্ছারামপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন, যারা তাকে নির্বাচিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, যুগপৎ আন্দোলন এবং রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার লক্ষ্যেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে, তিনি মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সাকি আরও বলেন, এই নির্বাচন ছিল বাংলাদেশের জনগণের বহু প্রতীক্ষিত একটি নির্বাচন। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেশের সকল ভোটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইসাথে, নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এই নির্বাচনকে সফল করতে দৃঢ়তার সাথে অবদান রেখেছে। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে এবং নির্বাচন কমিশনও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তিনি দেশবাসী, সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

গণসংহতির এই নেতা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল ভবিষ্যতে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হবে—এটাই তাদের প্রত্যাশা। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সকলকে সঙ্গে নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে তারা তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য কাজ করে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

নতুন অঙ্গীকারে গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের পথে এগোবে বিএনপি জোট: জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৬:৫৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬