ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

লালমনিরহাট-১ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু এই অভিযোগ এনেছেন এবং সংশ্লিষ্ট আসনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জগতবের, জোংড়া, শ্রীরামপুর ইউনিয়ন এবং পাটগ্রাম পৌরসভা এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বিকাল সাড়ে ৫টার পর থেকে একাধিক কেন্দ্রে ফলাফল প্রদানে অস্বাভাবিক বিলম্ব এবং কারসাজির ঘটনা ঘটেছে।

প্রিজাইডিং অফিসারদের দেওয়া গণনাপত্রের সঙ্গে ঘোষিত ফলাফলের বড় ধরনের অসঙ্গতি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। অনেক কেন্দ্রে চূড়ান্ত ফলাফলে ব্যালট পেপারের পূর্ণাঙ্গ হিসাব প্রতিফলিত হয়নি বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। ফলাফল ঘোষণার পূর্বে ও পরে তথ্যে পরিবর্তন এবং ওভাররাইটিংয়ের ইঙ্গিত পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।

রাজু আরও অভিযোগ করেন যে, কিছু কেন্দ্রে একটিও বাতিল ভোট না থাকা অস্বাভাবিক এবং এটি একটি পরিকল্পিত কারচুপির অংশ হতে পারে। তিনি কিছু প্রিজাইডিং অফিসারের পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন। এছাড়া, বহু কেন্দ্রে ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের মনে সন্দেহ সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন।

এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং অভিযোগের সমর্থনে ১৩৭টি কেন্দ্রের গণনা সিটের ফটোকপি প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, লালমনিরহাটের কাছে দাখিল করা আবেদনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার কাস্টিং ভোট পুনর্গণনার জন্য অনুরোধ জানানো হয়েছে। আনোয়ারুল ইসলাম রাজু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পুনরায় ভোট গণনা করা হলে প্রকৃত ফলাফল পরিবর্তিত হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তার চরে তামাকের দিন শেষ, সূর্যমুখীর হলুদে কৃষকের নতুন স্বপ্ন

লালমনিরহাট-১ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি

আপডেট সময় : ০৬:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬