ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বাড্ডায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার তিনতলা একটি ভবনের নিচতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য জানান।

নিহতরা হলেন— আশরাফুল (৩০) ও সাকিনা (২৫)।

ওসি হাবিবুর রহমান বলেন, রবিবার সকাল ১১টার দিকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, তিনতলা ভবনের ওপরের তলায় একটি মাদ্রাসা ভাড়া দেওয়া আছে। নিচতলায় একটি ফ্যাক্টরি রয়েছে; যা প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ। নিহত নারী সে মাদ্রাসায় কাজ করতেন, আর পুরুষটি ভবনের কেয়ারটেকার হিসেবে থাকতেন।

নিহতদের অনুপস্থিতি নিয়ে মাদ্রাসার পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ বা জিডি করা হয়নি বলে জানায় পুলিশ। তবে ভুক্তভোগী নারী সাকিনার মা থানায় একটি অভিযোগ করেছিলেন বলে নিশ্চিত করেছেন ওসি।

মরদেহ দুটি অর্ধগলিত অবস্থায় পাওয়ায় তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাড্ডায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫