ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

খিলগাঁওয়ে খাল থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জরুরিসেবা ৯৯৯ নম্বরে মাধ্যমে খবর পেয়ে খিলগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকাল ১১টার দিকে ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, “খবরে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহত মোজাফফর আহমদ চৌধুরী লেনিনের বাসা দক্ষিণ খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেকে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

খিলগাঁওয়ে খাল থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫