ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভোটের ফল ঘিরে সহিংসতা: বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে দুই দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩-৪ জন আহত হয়েছেন এবং দুটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ালীমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটি ঐতিহ্যগতভাবে বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল। তবে সদ্য সমাপ্ত নির্বাচনে জগন্নাথপুর কেন্দ্রে বিএনপি ১ হাজার ৪০০ ভোট পেলেও, জামায়াতে ইসলামী প্রায় ১ হাজার ভোট পায়।

ফলাফল ঘোষণার পর জামায়াত সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ে। অভিযোগ ওঠে, বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও, শুক্রবার সকালে জগন্নাথপুরেই বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আবারও এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী এবং মেয়ে আদরীর নাম জানা গেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতি করলেও, তার বাড়িতে দলেরই কতিপয় লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জগন্নাথপুর ও পিয়ালীমারী কেন্দ্রে ভোটের ব্যবধান কম হওয়া নিয়ে অসন্তোষ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানিয়েছেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই দশক পর এম. সাইফুর রহমানের নামে ফিরছে সিলেট অডিটোরিয়াম

চাঁপাইনবাবগঞ্জে ভোটের ফল ঘিরে সহিংসতা: বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৩

আপডেট সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬