ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বরিশালে জুমার পর মসজিদে মসজিদে বিএনপির দোয়া, খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। এই আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও এতে অংশ নেন।

শুক্রবার বাদ জুমা নগরীর বিভিন্ন মসজিদে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৩ নম্বর ওয়ার্ডের সরকারি বাসভবনস্থ জামে মসজিদে আয়োজিত মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বরিশাল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরল আহমেদ রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খান পলাশ, মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রিপন সিকদার, আল-আমিন হাওলাদার, রুবেল খান, রানা হাওলাদার এবং ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের মো. হাসান হাওলাদার, আকাশ খান, বেল্লালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, তারা নির্বাচনের পর কোনো বিজয় মিছিল করেননি। বরং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নগরীর সব মসজিদের পাশাপাশি মন্দির এবং গির্জায়ও এই ধরনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

বরিশালে জুমার পর মসজিদে মসজিদে বিএনপির দোয়া, খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা

আপডেট সময় : ০৬:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬