ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সিলেটে রাজনৈতিক সম্প্রীতির অনন্য নজির: বিজয়ী মুক্তাদিরের পরাজিত প্রতিদ্বন্দ্বীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সিলেটে দেখা গেল এক বিরল রাজনৈতিক সৌজন্যের চিত্র। সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (আজ) বাদ জুম্মা নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তাদির মাওলানা হাবিবুর রহমানের হাতিমবাগের বাসভবনে যান। এ সময় উভয় নেতা একে অপরের প্রতি মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনের ফলাফলের পর এমন সৌজন্যমূলক সাক্ষাৎ রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের সার্বিক উন্নয়ন এবং নিজের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। জবাবে মাওলানা হাবিবুর রহমান চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সিলেট গড়তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তাঁরা উভয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

সিলেটে রাজনৈতিক সম্প্রীতির অনন্য নজির: বিজয়ী মুক্তাদিরের পরাজিত প্রতিদ্বন্দ্বীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬