কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মনিরুজ্জামানকে ৪৬ হাজার ৫৯৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
১৪৫টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।
এই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৩৮ হাজার ৯১৬ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে দুই লাখ ৪৪ হাজার ৮৯০টি। আসনটিতে ভোট পড়ার হার ছিল ৫৭.০১ শতাংশ।
রিপোর্টারের নাম 





















