ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

লালমনিরহাট-১: বিএনপির চমকপ্রদ জয়, হাসান রাজীব প্রধান নির্বাচিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে রাজীব প্রধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত করে এক নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, লালমনিরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ২ লাখ ২ হাজার ৭০৭ জন পুরুষ ভোটার, ২ লাখ ৮ হাজার ৫২ জন নারী ভোটার এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত। মোট ১৩৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও বিএনপি’র নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন। এ সময় তারা হাসান রাজীব প্রধানকে অভিনন্দন জানান এবং তার বিজয়কে এলাকার জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভোটারদের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমি লালমনিরহাট-১ আসনের সকল শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

লালমনিরহাট-১: বিএনপির চমকপ্রদ জয়, হাসান রাজীব প্রধান নির্বাচিত

আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬