ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কুমিল্লা-৭: দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিপুল ভোটে জয়ী বিএনপি বিদ্রোহী শাওন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বহিষ্কৃত বিএনপি নেতা আতিকুল আলম শাওন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপিপন্থী প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করেছেন। এই বিজয় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন (মোটরগাড়ি প্রতীক) পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। এই আসনে জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী, খেলাফত মজলিসের সোলাইমান খান পেয়েছেন ২৬ হাজার ভোট।

চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থনে তিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন শাওন, এবং শেষ পর্যন্ত বহিষ্কারের বোঝা কাঁধে নিয়েই তিনি বিজয়ের মুখ দেখলেন।

অন্যদিকে, ড. রেদোয়ান আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছিলেন এবং এই আসনে দলীয় মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল শিট গ্রহণ করেন বিজয়ী প্রার্থী আতিকুল আলম শাওন।

উল্লেখ্য, কুমিল্লার মোট ১১টি আসনের মধ্যে এবারের নির্বাচনে বিএনপি ৮টি, জামায়াত ১টি, এনসিপি ১টি এবং স্বতন্ত্র ১টি আসনে জয়লাভ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজের আহ্বান বিমানমন্ত্রীর

কুমিল্লা-৭: দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিপুল ভোটে জয়ী বিএনপি বিদ্রোহী শাওন

আপডেট সময় : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬