চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৪৫ হাজার ৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১,৭২,০৬১ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১,২৭,০২৫ ভোট। এই ফলাফলের মাধ্যমে শাহজাহান চৌধুরী মোট ৪৫,০৩৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য প্রার্থীর মধ্যে হাতপাখা প্রতীকের শরীফুল আলম চৌধুরী পেয়েছেন ২,৮৭৩ ভোট।
গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পাবলিক হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি আরও জানান, এই আসনে মোট ৬২.৮৪ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
রিপোর্টারের নাম 













