ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পঞ্চগড়-২ আসনে বিপুল ভোটে ফরহাদ হোসেন আজাদের জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ফরহাদ হোসেন আজাদ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান এই ফলাফল নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৩২টি ভোটকেন্দ্রের সবগুলোতে ধানের শীষ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সফিউল আলম সুফি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬০৮ ভোট। এর মধ্য দিয়ে ফরহাদ হোসেন আজাদ প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

পঞ্চগড়-২ আসনে বিপুল ভোটে ফরহাদ হোসেন আজাদের জয়

আপডেট সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬