ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরে বিএনপির ব্যাপক জয়, ফরিদগঞ্জে স্বতন্ত্রের চমক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার চাঁদপুরের মোট ৭১১টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

চাঁদপুর-১ (কচুয়া): এই আসনে মোট ১১০টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট। এই আসনে মোট ১ লাখ ১১ হাজার ৪৫৩টি ‘হ্যাঁ’ ভোট এবং ৮০ হাজার ৯৪৯টি ‘না’ ভোট পড়েছে।

চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ): মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৫৬টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জালাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৬৯ হাজার ২১৩ ভোট। এই আসনে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৭৪৩টি এবং ‘না’ ভোট ৬২ হাজার ৮৭৪টি।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর): সদর ও হাইমচর উপজেলা আসনে মোট ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ১৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৯১৯ ভোট। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ২৪৬টি এবং ‘না’ ভোট ৯৮ হাজার ৩০৯টি।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এই আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান (চিংড়ি মাছ প্রতীক) ৭৪ হাজার ৭৩২ ভোট পেয়ে চমক সৃষ্টি করেছেন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৭০ হাজার ৪৭৭ ভোট। এছাড়া, জামায়াতের মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতীকে ৬৬ হাজার ৬৯২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ফরিদগঞ্জ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৬ হাজার ৩৫টি এবং ‘না’ ভোট ৫৪ হাজার ৫১৯টি পড়েছে।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আসনে মোট ১৫৮টি কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশীর পেয়েছেন ৭৫ হাজার ৬৬০ ভোট। এই আসনে ১ লাখ ১১ হাজার ৪৫৩টি ‘হ্যাঁ’ ভোট এবং ৮০ হাজার ৯৪৯টি ‘না’ ভোট পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরে বিএনপির ব্যাপক জয়, ফরিদগঞ্জে স্বতন্ত্রের চমক

আপডেট সময় : ০২:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬