ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। মোট ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতেই বিশাল ব্যবধানে জয়লাভ করে দলটি নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে। বাকি দুটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
তবে, এই জয়ের মাঝেও দুটি আসনে বিজয়ী প্রার্থীদের ঋণখেলাপী হওয়ার বিষয়টি ফলাফলে অনিশ্চয়তা তৈরি করেছে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিজয়ী প্রার্থীরা ঋণখেলাপী হওয়ায় নির্বাচন কমিশন তাদের ফলাফল স্থগিত ঘোষণা করেছে। উল্লেখ্য, চট্টগ্রামে বিএনপির কোনো জোট শরিক প্রার্থী না থাকলেও, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এই জোটের কোনো প্রার্থীই বিজয়ের মুখ দেখতে পারেননি। কয়েকটি আসনে জামায়াত জোটের প্রার্থীদের টপকে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীরা।
আসনভিত্তিক ফলাফলে দেখা যায়:
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে: শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৫৮ ভোট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে: ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির সরওয়ার আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যক্ষ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট। (ফলাফল স্থগিত)
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে: ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মোস্তোফা কামাল পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলা উদ্দিন শিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে: ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত আসলাম চৌধুরী। বিপরীতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ার ছিদ্দীক পেয়েছেন ৯১ হাজার ৮১৭ ভোট। (ফলাফল স্থগিত)
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে: বিএনপির প্রার্থী মীর হেলাল উদ্দিন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের নাছির উদ্দিন মুনির রিকশা প্রতীকে ৪৬ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে: বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াস নুরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে: ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে: ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির এরশাদউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে: বিএনপির আবু সুফিয়ান ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনে: বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে: ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শফিউল আলম পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে: বিএনপির এনামুল হক ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে: বিএনপির সারোয়ার জামাল নিজাম ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে: ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির জসীম উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এলডিপি প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে: জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তোফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে: জামায়াতে ইসলামীর জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহিরুল ইসলাম পাপ্পা পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।
রিপোর্টারের নাম 






















