ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ফেনীতে বিএনপির ‘ক্লিন সুইপ’: তিনটি আসনেই ধানের শীষের বড় জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, জেলার সবকটি আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি আসনে গড়ে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে ফেনী-১ আসনে ৫৬.৪১ শতাংশ, ফেনী-২ আসনে ৫১.৮৭ শতাংশ এবং ফেনী-৩ আসনে ৫৪.৪৭ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ফেনী-১: মজনুর বড় জয়
ফেনী-১ আসনে ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির রফিকুল আলম মজনু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২ হাজার ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া ৫ হাজার ৩২৩ ভোট এবং জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী ৯৪০ ভোট পেয়েছেন। এছাড়া এ আসনে সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্নে আয়োজিত ‘হ্যাঁ-না’ ভোটে ১ লাখ ৩৯ হাজার ৫৪৯ জন ‘হ্যাঁ’ এবং ৬০ হাজার ৫৮ জন ‘না’ ভোট দিয়েছেন।

ফেনী-২: বিজয়ী জয়নাল আবেদিন
ফেনী-২ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির জয়নাল আবেদিন। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (ঈগল) পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন ভোটারের এই আসনে ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা ৬ হাজার ৮৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এই আসনে সংবিধান পরিবর্তন সংক্রান্ত গণভোটে ১ লাখ ৩৮ হাজার ৭৩২টি ‘হ্যাঁ’ এবং ৭২ হাজার ৫৩৩টি ‘না’ ভোট পড়েছে।

ফেনী-৩: মিন্টুর বিশাল ব্যবধানে জয়
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট। ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন ভোটারের এই আসনে ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৭০১ ভোট। এছাড়া এই আসনে সংবিধানের মৌলিক পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬১ হাজার ৩২১টি এবং বিপক্ষে ‘না’ ভোট পড়েছে মাত্র ১১৪টি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে সর্বমোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ

ফেনীতে বিএনপির ‘ক্লিন সুইপ’: তিনটি আসনেই ধানের শীষের বড় জয়

আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬