ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভোটকেন্দ্রের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোটকেন্দ্রের পাশে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ওই কেন্দ্রের পাশে একটি মাংসের দোকান থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘এটি বোমা নয়। তবে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। তবে এটি মারাত্মক কিছু নয়। ব্যাটারি ও তার প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে জনমনে আতঙ্ক ছড়াতে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোচের বিরুদ্ধে পাকিস্তানের খেলোয়াড়দের বিদ্রোহ!

ভোটকেন্দ্রের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬