ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শ্বাসরুদ্ধকর ঢাকা: দূষণে বিশ্বে তৃতীয়, শীর্ষে দিল্লি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় এবারও ওপরের দিকেই থাকলো রাজধানী ঢাকা। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয় এবং দূষণের দিক থেকে শহরটি বিশ্বে তৃতীয় অবস্থানে ছিল। একই সময়ে ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে শীর্ষে উঠে আসে।

আইকিউএয়ারের তথ্যমতে, গত বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৪০, যা বিশ্বের সর্বোচ্চ। একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ২৬৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।

দূষিত শহরের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল আফগানিস্তানের কাবুল, যার স্কোর ছিল ২৭২। এছাড়া, কম্বোডিয়ার রাজধানী ফোনপেন ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু ১৮৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল।

সুইজারল্যান্ড-ভিত্তিক এই প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১-এর বেশি স্কোর হলে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান তাৎক্ষণিকভাবে পরিমাপ ও প্রকাশ করে থাকে এই সংস্থা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশীয় ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের সামনে শক্তিশালী চীন

শ্বাসরুদ্ধকর ঢাকা: দূষণে বিশ্বে তৃতীয়, শীর্ষে দিল্লি

আপডেট সময় : ১২:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬