ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, নিরাপত্তা জোরদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে দেশজুড়ে। এরই অংশ হিসেবে বুধবার থেকে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হচ্ছে প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ব্যালট বক্স বুধবার সন্ধ্যায় পৌঁছে গেছে। আর রাতের মধ্যেই ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোটের যাবতীয় সরঞ্জাম ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে পৌঁছে যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সাদা ব্যালটটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালটটি গণভোটের জন্য ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেটও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারা দেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ এবং ১৬ হাজার কেন্দ্রকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে, তিনি সুনির্দিষ্টভাবে কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেই হিসাব দিতে পারেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশীয় ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের সামনে শক্তিশালী চীন

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬